ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মাদকাসক্ত ১০ পুলিশ সদস্য চাকরিচ্যুত

ads

ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। এখানে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব নেয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন বর্তমান পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।


একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ৬৮ জনের মাদক নেয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন এসআই, একজন সার্জেন্ট, ৫ জন এএসআই, ৫ জন নায়েক এবং ৫০ জন কনস্টেবল। তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে।


তিনি আরো জানান, এই পুলিশ সদস্যদের কারো কারো বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকা, মাদক দিয়ে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগও রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page